ইউকন আমাদের সমাজের গুরুত্বপূর্ণ ৯টি নির্দিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করে। প্রতিটি বিষয়ে সঠিক ও যথাযথ তথ্য প্রদান করা প্রয়োজন, যা বাংলাদেশের তরুণ ও কিশোর-কিশোরীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে। এই ওয়েবসাইটের উদ্দেশ্য হলো গণসচেতনতা তৈরি করা এবং উল্লেখিত বিষয়ে তরুণদের প্রশ্নের উত্তর প্রদান করা। ইউকন-এর সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে, নিচের যেকোনো একটি অপশনে ক্লিক করুন।

এসআরএইচআর
যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বা এসআরএইচআর হলো মানবাধিকার যা যৌনতা এবং প্রজনন অধিকার প্রয়োগের ক্ষেত্র তৈরী করে

বেড়ে ওঠা
বয়ঃসন্ধি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে কঠিন পর্যায়গুলোর মধ্যে একটি। “বয়ঃসন্ধি” শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ “যৌন পরিপক্কতা”

মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা
মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা স্বল্প এবং মধ্যম আয়ের দেশে কিশোরী মেয়েদের জন্য একটি সমস্যা, বিশেষ করে যখন তারা স্কুলে উপস্থিত হয়

ছেলেদের স্বাস্থ্য
বয়ঃসন্ধিকালে পুরুষদের স্বাস্থ্য সমস্যা এবং ভুল ধারণাগুলি নিয়ে সঠিক পরামর্শ পাওয়ার জন্য বিশেষজ্ঞদের মতামত গ্রহণে সহায়ক

বাল্যবিবাহ
বাল্যবিবাহ একটি আনুষ্ঠানিক বিবাহ বা অনানুষ্ঠানিক মিলন যা একটি নির্ধারিত বয়সে পৌঁছানোর আগে একজন মেয়ে/ছেলেকে এই প্রক্রিয়ায় প্রবেশ করানো হয়

জীবন দক্ষতা
জীবনের দক্ষতা আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তনগুলি, স্কুলের, কর্মক্ষেত্রের বা আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তনগুলি মোকাবেলা করতে প্রস্তুত করে

বন্ধুত্ব ও সম্পর্ক
প্রতিটি সম্পর্ক, হোক এটা রোমান্টিক বা শুধু বন্ধুত্ব, যা ৩ টি স্তম্ভের উপর নির্মিত হয়: বিশ্বাস, গ্রহণ, এবং ক্ষমা

নিরাপদ মাতৃত্ব
নিরাপদ মাতৃত্ব মানে গর্ভাবস্থায় এবং সন্তানের জন্মের সময় সমস্ত নারীরা নিরাপদ ও সুস্থ থাকার জন্য যত্ন পাবার অধিকার

যৌন, যৌনতা এবং লিঙ্গ
সেক্স বলতে জীববৈজ্ঞানিক বৈশিষ্ট্যগুলোকে বোঝানো হয়, যৌনতা অন্তর্ভুক্ত করে যৌন প্রবণতা ও ইচ্ছাগুলোকে, এবং জেন্ডার বোঝায় সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিতে পুরুষ, নারী অথবা নন-বাইনারি হিসেবে পরিচয় এবং ভূমিকা
