ইউকন একটি ইন্টারেক্টিভ ওয়েবসাইট যা যৌন এবং প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) এর বিষয়ে তথ্যের সহজলভ্যতা ও অভিগম্যতা নিশ্চিতে ভূমিকা রাখবে। কৈশর ও যুবাদের অধিকাংশই তাদের বেড়ে উঠা, ভবিষ্যত পরিকল্পনা, অধিকার এবং যৌনতা সম্পর্কে সঠিক তথ্য এবং দিকনির্দেশনা পায় না। আমরা বিশ্বাস করি যে, কিশোর-কিশোরী ও যুবাদের সমস্যাগুলি সমাধান করতে তথ্য আদান-প্রদানের সুবিধা নিশ্চিত করা আবশ্যক।
উদ্দেশ্য
১। উদ্দিষ্ট জনগোষ্ঠীর কাছে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) সম্পর্কে তথ্য প্রচার করা।
২। এসআরএইচআর এবং প্রাক ও দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে তরুণদের প্রশ্নের উত্তর দেয়া।
৩। কৈশোরকালীন শারিরীক ও মানসিক পরিবর্তন, লিঙ্গ, সম্পর্ক এবং যৌন হয়রানী ইত্যাদি অনিবার্য বিষয়গুলোকে কীভাবে অভিযোজন করা যায় তা শিখতে সুযোগ সৃষ্টি করা।
৪। এসআরএইচআর বিষয়ে তরুণদের জ্ঞান বৃদ্ধি করা।
তরুণরা আজকের বিশ্বকে পরিবর্তন করছে এবং আগামীর বাস্তবতা তৈরি করছে। কথা বলা, প্রচলিত রীতিকে চ্যালেঞ্জ করা, সহযোগিতা এবং নেটওয়ার্ক গড়ে তোলা – তরুণ অ্যাডভোকেটরা তাদের সম্প্রদায়, দেশ এবং সারা বিশ্বে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। উইমেন ডেলিভার বৈশ্বিক পরিমণ্ডলে অর্থবহ তরুণদের সম্পৃক্ততার পক্ষে ভূমিকা রাখছে, কারণ আমরা জানি যে তরুণরাই লিঙ্গসমতা ভিত্তিক ভবিষ্যত তৈরি করছে। এখনই সময় তাদের পথ অনুসরণ করার।
তবে, তরুণদের কার্যকর SRHR প্রোগ্রাম এবং স্বাস্থ্যসেবার উন্নত ফলাফল প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা চিহ্নিত করাও জরুরি। তরুণদের জন্য, যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তা তারা যৌনসম্পর্কে সক্রিয় হোক বা না হোক।
লক্ষদল
আমরা মূলত: তরুণ জনগোষ্ঠী এবং তাদের সামাজিক পরিবেশ নিয়ে কাজ করি। এর মধ্যে বাবা-মা, ধর্মীয়, বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক ও সমাজ নেতৃবৃন্দও অন্তর্ভুক্ত রয়েছে।
তরুণদের দক্ষতা ও অন্তর্দৃষ্টি তাদের পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার এবং তাদের সম্প্রদায় ও দেশকে উন্নত করার অনন্য ক্ষমতা প্রদান করে। ছোট আকারের অনুদান এবং দ্রুত সাড়া দেওয়া কারিগরি সহায়তার মাধ্যমে, উইমেন ডেলিভার-এর অর্থায়ন মডেল তরুণদের তাদের সম্প্রদায়, দেশ এবং বিশ্বজুড়ে মেয়েদের, নারীদের এবং তরুণদের স্বাস্থ্য, অধিকার ও কল্যাণ উন্নত করার জন্য প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ প্রদান করে। কিশোর-কিশোরীদের সাথে কাজ করার মানে হলো তাদের জ্ঞান এবং দক্ষতা অর্জন করা, যেন তারা বড় হওয়ার প্রক্রিয়া বা বয়ঃসন্ধি ও যৌনতা, মাদকদ্রব্যের ব্যবহার, সহিংসতা, ঝুঁকিপূর্ণ আচরণ এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোর মতো বিষয়গুলো সমাধান করতে পারে।
