ইউকন ওয়েবসাইট ব্যবহারের নিয়মাবলী

ইউকনে আপনাকে স্বাগতম! একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করতে, সকল ব্যবহারকারীকে নিম্নলিখিত নিয়মাবলী মেনে চলতে হবে:

১. ব্যবহারের যোগ্যতা
  • ইউকনের সেবাগুলি বৈধ সংস্থার অনুমোদিত প্রতিনিধিদের এবং কিশোর বা ন্যূনতম ১৮ বছর বয়সী ব্যক্তিদের জন্য উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে।

  • ১৪ থেকে ১৭ বছর বয়সী ব্যক্তিরা তাদের পিতা-মাতা বা আইনগত অভিভাবকের অনুমতি নিয়ে ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবে। পিতা-মাতা এবং আইনগত অভিভাবকরাও উল্লিখিত বিষয়গুলির উপর প্রশ্ন করতে বা সহায়তা পেতে অনুরোধ করা হচ্ছে।

  • যদি কোনও নাবালক ওয়েবসাইটটি ব্যবহারের জন্য অনুমোদিত হয়, তবে তাদের অনলাইন আচরণ এবং যেকোনো অপব্যবহারের ফলাফলের দায়ভার তাদের পিতা-মাতা বা আইনগত অভিভাবকের উপর থাকবে।

২. নিষিদ্ধ কার্যকলাপ
  • ব্যবহারকারীরা কোন অবস্থাতেই নিম্নলিখিত কাজগুলো করতে পারবেন না:

    • পর্নোগ্রাফিক সামগ্রী পোস্ট করা।

    • অন্যদের হয়রানি, ভয় দেখানো বা অপমান করা।

    • স্প্যাম বা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন প্রচার কিংবা বিতরণ।

    • কোনও অবৈধ, অনৈতিক বা ক্ষতিকারক কার্যকলাপে অংশগ্রহণ করা।

    • জীবিত বা মৃত অন্য কোনও ব্যক্তির ছদ্মবেশ কিংবা পরিচয় ধারণ করা।

  • প্ল্যাটফর্মটি ব্যবহার করার সময় যুক্তিসংগত এবং দায়িত্বশীল হবেন। অপব্যবহারের ক্ষেত্রে সেবা সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত করা হতে পারে।

৩. গোপনীয়তা এবং নাম প্রকাশ না করা
  • প্রশ্নসমূহ নাম বা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান ছাড়াই জমা দেওয়া যেতে পারে।

  • সঠিক সহায়তা এবং পরামর্শ পাওয়ার জন্য বয়স এবং আপনার জেন্ডার এর তথ্য প্রদান করতে হবে।

  • ব্যবহারকারীর নাম এবং অন্যান্য ব্যক্তিগত বিবরণ কোন অবস্থাতেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে না।

  • বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত সহায়তা পেতে নাম এবং ফোন নম্বর সরবরাহ করার মাধ্যমে সহায়তা চাওয়া যেতে পারে। এই তথ্য গোপন রাখা হবে এবং শুধুমাত্র সহায়তার জন্য ব্যবহৃত হবে।

  • যেখানে ব্যবহারকারীর পরিস্থিতি স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাসঙ্গিক সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন, সেখানে ইউকনকে দেওয়া যোগাযোগের তথ্য স্থানীয় কর্তৃপক্ষ বা প্রাসঙ্গিক সংস্থাকে সরবরাহ করতে পারে। এটি ব্যবহারকারীর সর্বোত্তম স্বার্থে এবং সতর্কতার সাথে করা হবে।

৪. সেবার সমাপ্তি
  • ইউকন যে কোনও সময় পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই সেবা বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।

  • ব্যবহারকারীরা যে কোনও সময় ওয়েবসাইট ব্যবহার বন্ধ করতে পারেন।

৫. মেধাস্বত্বের প্রতি সম্মান
  • ব্যবহারকারীদের ইউকনের ট্রেডমার্ক, ব্র্যান্ড এবং মেধাস্বত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

  • ইউকনের মেধাস্বত্বের যে কোনও অননুমোদিত ব্যবহার নিষিদ্ধ।

৬. অস্বীকৃতি
  • ওয়েবসাইটে প্রদত্ত পরামর্শ এবং সহায়তা শুধুমাত্র প্রদত্ত তথ্য সমূহের উপর ভিত্তি করে প্রদান করা হবে। পেশাদার পরামর্শক এর বিকল্প হিসাবে গ্রহণ করা উচিত নয়।

  • ইউকন বিশেষজ্ঞদের দ্বারা প্রদত্ত উত্তরগুলির সঠিকতা বা পূর্ণতা সম্পূর্ণ নাও হতে পারে, সেই ক্ষেত্রে বিস্তারিত সহায়তার জন্য পেশাদার পরামর্শকদের সাথে যোগাযোগের জন্য নির্দেশনা দিয়ে দেয়া হবে।

৭. নিয়ম লঙ্ঘনের রিপোর্ট
  • ব্যবহারকারীরা যে কোনও অপব্যবহার বা নিয়ম লঙ্ঘনের বিষয় যথাযথ মাধ্যমে ইউকন টিমকে রিপোর্ট করতে উৎসাহিত করা হচ্ছে। ইউকন টিম এসব রিপোর্টের ভিত্তিতে দ্রুততার সাথে পদক্ষেপ নিতে চেষ্টা করবে।

ইউকন ব্যবহার করতে, আপনি এই সকল নিয়মাবলী মেনে চলতে সম্মত হবেন। আপনার সহযোগিতার মাধ্যমে একটি তারুন্যবান্ধব পরিবেশ বজায় রাখতে সাহায্য করবেন।