জীবনের দক্ষতাগুলি হচ্ছে এমন একটি দক্ষতা যা আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তনগুলি, স্কুলের, কর্মক্ষেত্রের বা আমাদের ব্যক্তিগত জীবনের পরিবর্তনগুলি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয়। বয়ঃসন্ধিকাল, বেড়ে উঠা এবং বিকাশের একটি অত্যাবশ্যক স্তর, যা শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার রূপান্তরের সময়। এটা দ্রুত শরীরবৃত্তীয় পরিবর্তন এবং মনোবৈজ্ঞানিক পরিপক্বতা দ্বারা চিহ্নিত করা হয়। কৈশোরকাল এমন একটি সময় যখন তারা বাবা-মা এবং পরিবারের বাইরে তাদের সম্পর্ক তৈরী হয়; এবং তারা তাদের সহকর্মী ও বাইরের বিশ্বের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়।

দেখা গেছে যে অনেক কৈশোর এই পরিবর্তনগুলির সাথে কার্যকরভাবে মোকাবিলা করতে সক্ষম, কিন্তু অনেকেই এসময় অনেক বেশি সংগ্রাম করে। এই বিষয়গুলির সাথে একজন কিশোর বা কিশোরী কতটা ভালভাবে মোকাবিলা করবে তা তাদের ব্যক্তিগত বিষয়, তার চারপাশের পরিবেশ থেকে মনস্তাত্ত্বিক সহায়তা (যার মধ্যে বাবা-মা, শিক্ষক এবং সহকর্মীদের অন্তর্ভুক্ত রয়েছে) এবং তাদের অর্জিত জীবনের দক্ষতাগুলির উপর নির্ভর করে।

জীবন দক্ষতাগুলি একজন তরুণ-তরুণীকে দায়িত্বশীলভাবে কাজ করার, উদ্যোগ নেয়ার এবং নিয়ন্ত্রণ করার  ক্ষমতা অর্জন করার জন্য একটি কার্যকর হাতিয়ার হিসাবে বিবেচিত হয়। এটি এমন ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে, যখন তরুণরা দৈনন্দিন দ্বন্দ্ব থেকে তৈরী মানসিক চাপ, সম্পর্কের চাপ এবং সঙ্গীর কাছ থেকে চাপের থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। সম্পর্ক এবং সঙ্গীর চাপ তাদের মানসিক অবস্থাকে সংঘাতগ্রস্ত করে, তখন তারা উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণের আশ্রয় নিতে পারে।

WHO এর মতে, জীবন দক্ষতাগুলি “অভিযোজিত এবং ইতিবাচক আচরণের যোগ্যতা, যা ব্যক্তিদের দৈনন্দিন জীবনের চাহিদা ও পরিবর্তনগুলি কার্যকরভাবে মোকাবেলা করতে সক্ষম” হিসাবে বিবেচিত হয়েছে। ‘অ্যাডাপ্টিভ’ অর্থ একজন ব্যক্তি ততটুকু নমনীয় যে বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে সক্ষম। ‘ইতিবাচক আচরণ’ বলতে বোঝায় যে একজন ব্যক্তি এগিয়ে যাওয়ার এবং এমনকি কঠিন পরিস্থিতিতেও বিচক্ষণ থাকতে সক্ষম।

ব্যক্তির জন্য উপকারিতা; দৈনন্দিন জীবনে, জীবন দক্ষতার বিকাশ কিশোর-কিশোরীদেরকে সাহায্য করে:

  • চিন্তা এবং সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজতে
  • তাদের কর্মের প্রভাব সনাক্ত করা এবং অন্যদেরকে দোষারোপ করার পরিবর্তে তারা কী করে সেসবের দায়িত্ব নেওয়া
  • কথ্য দক্ষতা এবং দলগত সহযোগিতার উভয়ের জন্য আস্থা তৈরি করা
  • বিকল্প সুযোগগুলি বিশ্লেষণ করা, সিদ্ধান্ত নেয়া এবং উপলব্ধি করা কেন নিজস্ব বৃত্তের বাইরে নির্দিষ্ট বিকল্প সুযোগগুলি তারা বেছে নিবে
  • আত্ম-সচেতনতা এবং অন্যদের প্রতি কৃতজ্ঞতা উপলব্ধি করানোর একটি মহৎ গুণের বিকাশ ঘটা

 

WHO অনুসারে কিছু মূল জীবন দক্ষতা:

১। সহানুভূতি: সহানুভূতি হচ্ছে এমন এক ক্ষমতা যা অন্যদের জীবন সম্পর্কে বুঝতে সহায়তা করে। সহানুভূতি ছাড়া, কিশোর-কিশোরীদের অন্যের সাথে যোগাযোগের প্রক্রিয়া দ্বি-পাক্ষিক হিসেবে গণ্য হবে না।

২। স্ব-সচেতনতা: এটি স্ব স্বীকৃতি, আমাদের চরিত্র, আমাদের শক্তি এবং দুর্বলতা, ইচ্ছা এবং অপছন্দ। স্ব-সচেতনতা কিশোর-কিশোরীদের চাপ অনুভব করা বা চাপের মুখে নিজেকে চিনতে সাহায্য করতে পারে। স্ব-সচেতনতা প্রায়ই কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিগত সম্পর্কের সাথে সাথে অন্যদের সাথে সহানুভূতিশীলতার জন্য পূর্বশর্ত।

৩। সৃজনশীল চিন্তা: এটি একটি দেখার বা কাজ করার দক্ষতা যার চরিত্রগত বৈশিষ্ট্যগুলি চারটি উপাদানের সমন্বয় হয়, সেগুলো হল – সাবলীলতা (নতুন ধারনা তৈরি করা), নমনীয়তা (সহজে দৃষ্টান্ত পরিবর্তন করা), মৌলিকত্ব (নতুন কিছু ধারণ করা), এবং সম্প্রসারণ (অন্যান্য ধারণার ভিত্তিতে নির্মাণ)।

৪। বিশ্লেষণমূলক চিন্তাভাবনা: এটি একটি উদ্দেশ্যমূলকভাবে তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করার ক্ষমতা।

৫। সমস্যা সমাধানে: এই দক্ষতা তরুণদেরকে কোন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিকল্পগুলির উপর খুজে পেতে এবং উপলব্ধ সমাধানের বিভিন্ন বিকল্পগুলির সুবিধা-অসুবিধা বিবেচনা করতে সহায়তা করবে।

৬। সিদ্ধান্ত গ্রহণ: এই দক্ষতা কিশোর কিশোরীদেরকে গঠনমূলকভাবে তাদের জীবনের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। যুবা ও প্রাপ্তবয়স্করা তাদের উপলব্ধ বিভিন্ন বিকল্পগুলি মূল্যায়ন করতে ও শিখতে পারে এবং এই ভিন্ন সিদ্ধান্তগুলির কী প্রভাব ফেলতে পারে তা বিবেচনাও করতে পারে।

৭। কার্যকরী যোগাযোগ: এর অর্থ হচ্ছে মতামত, ইচ্ছা, চাহিদা এবং ভয় প্রকাশ করা এবং প্রয়োজনের সময় পরামর্শ এবং সহায়তা চাইতে সক্ষম হওয়ার ক্ষমতা।

৮। আন্তঃব্যক্তিগত সম্পর্কে দক্ষতা: এই দক্ষতা যুবক-যুবতীদেরকে মানুষের সাথে তাদের দৈনন্দিন জীবনের যোগাযোগ ইতিবাচক উপায়ে করার সহায়তা করে।

৯। চাপ মোকাবেলা: জীবনের দক্ষতা হিসাবে চাপ মোকাবিলা করার দক্ষতা মানে, তাদের জীবনে চাপের উৎসগুলি চিহ্নিত করতে, কীভাবে এটি তাদের প্রভাবিত করে এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের চাপের মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

১০। অনুভূতির সাথে মোকাবিলা করা: এই দক্ষতার গুরুত্বপূর্ণ দিক হলো  ক্ষোভ বা বিষণ্ণতার মতো তীব্র আবেগগুলি মোকাবেলা করতে সক্ষম হওয়া। যদি আমাদের যথাযথ প্রতিক্রিয়া না শিখতে পারি তবে তা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।